পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত নেপালের বন্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের ফল: বালেন শাহ কক্সবাজারের সুগন্ধা সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ আটক ০১ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি প্রেমের টানে সুদূর চীন থেকে নাটোরে এসেও দেখা পেলেন না চীনা যুবক

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত

সৃষ্টি জবস ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে বিভিন্ন গ্রেডের ১,৮৫৫টি পদে জনবল নিয়োগের জন্য আগে দেওয়া ছাড়পত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের পার-২ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগের ছাড়পত্র আগামী ৩০ জুন ২০২৭ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৫ জুন ২০২৬ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪ জুন ২০২৫ তারিখের স্মারকের ধারাবাহিকতায় ২০১৯ সালে অনুমোদিত নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত এই সময়ের মধ্যে অর্থাৎ ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ছাড়পত্রের আওতায় থাকা মোট ১,৮৫৫টি পদের মধ্যে সদর দপ্তর পর্যায়ে ১৭ ক্যাটাগরির ১,৬৬৭টি এবং জেলা পর্যায়ে ৪ ক্যাটাগরির ১৮৮টি পদ রয়েছে। সদর দপ্তরের উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), পরিবার কল্যাণ পরিদর্শিকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ফিজিওথেরাপিস্ট, গবেষণা সহকারী, সহকারী লাইব্রেরিয়ান, ইপিআই টেকনিশিয়ান, টেলিফোন অপারেটর, ওয়ার্ড মাস্টার, জিনেম কিপার, টিকেট ক্লার্ক, ভেন্টিলেটর কাম মেকানিক, কিনো সুপারভাইজার, রেডিও কিপার ও কার্ডিওগ্রাফার।

বেতন স্কেলের ক্ষেত্রে, ১১তম গ্রেডের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদের বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। ১৪তম গ্রেডের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা এবং ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেলা পর্যায়ে নিয়োগযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা সহকারী (এফপিএ), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী এবং আয়া। এছাড়া অধিদপ্তর পর্যায়ে অফিস সহায়ক (এমএলএসএস) ও কুক হেলপার পদও ছাড়পত্রের অন্তর্ভুক্ত। এর মধ্যে ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।

নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব বিধিবিধান অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ সম্পন্ন করতে হবে। তবে পদোন্নতি, বদলি, অবসর বা অন্য কোনো কারণে শূন্য হওয়া পদে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না; শুধুমাত্র সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদগুলোতেই জনবল নিয়োগ করা যাবে। নিয়োগ কার্যক্রম শেষ হওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!