গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেপালে বন্যায় ৩৮৯ জনের প্রাণহানি, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের পার্বত্য অঞ্চলে হ্রদ ভাঙনের ঝুঁকি, ৫০ লাখ ঘনমিটার পানির আশঙ্কা জাকার্তায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা: যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, গ্রেপ্তার ৬৫ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য

 

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ বা বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি মনে করেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কেবল বিদেশ থেকে আসা শিক্ষার্থী হিসেবে বিবেচনা না করে, তাদের বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচয় ও ভবিষ্যৎ অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে গাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘গ্রিন ক্যাম্পাস, গ্লোবাল মাইন্ডস: ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শেপিং দ্য ফিউচার অব জিএইউ’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

পড়ুন>>লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প

 

 

আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আগত বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘আমরা বিদেশি শিক্ষার্থীদের নিয়ে একটি গ্লোবাল মাইন্ডস বা বৈশ্বিক চিন্তার পরিবেশ গড়ে তুলতে চাই। গাকৃবিকে এমন একটি গ্লোবাল হাব হিসেবে তৈরি করতে চাই, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারবেন। একই সঙ্গে তারা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করতে পারবেন।’

 

পড়ুন>>বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া ‘সবুজ গাকৃবি: শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শীর্ষক আলোচনায় অংশ নেন। তিনি জানান, গাজীপুর জেলা প্রশাসন ও গাকৃবি যৌথভাবে কাজ করছে যাতে গাজীপুরকে আরও সবুজ, বসবাসযোগ্য ও দূষণমুক্ত রাখা সম্ভব হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন নিয়ে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

 

পড়ুন>>জাকার্তায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা: যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, গ্রেপ্তার ৬৫

মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকর্তারা তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক এম. রকিবুল হাসান এবং সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবশেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের গ্রুপ ফটোসেশন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!