কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি।

 

 

কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি মোজাহার গ্রেফতার

 

 

কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনার অভিযোগের মামলা রুজু হওয়ার ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার রাতে উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহ মিয়ার ছেলে।

পড়ুন>>উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান

তদন্ত কারী অফিসার হারাগাছ থানার এসআই রুহুল আমিন জানান, ১০ আগস্ট সোমবার গোপনে জমি কেনার পাঁয়তারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে সোমবার রাত ৯ টার দিকে সাহেবগঞ্জ তিনমাথা বাজারে আরাজি বীরচরণ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে পলাশকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে একই এলাকার মোজাহার ও তার ছেলে এবং তার আত্মীয়রা। পরে রাতেই গুরুতর আহত পলাশকে প্রথমে হারাগাছ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার  ভোর পাঁচটার দিকে মারা যান পলাশ।

 

পড়ুন>>ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

এ ব্যাপারে নিহতের বড় ভাই একরামুল হক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে বুধবার দুপুরে হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক ওসি অশোক চৌহান বলেন, বুধবার দুপুরে মামলার রুজু হওয়ার পর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের মাঠে নামে পুলিশ। মামলার রুজুর ৭ ঘন্টার মধ্যেই হত্যা মামলার প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ভুক্ত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!