ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্থিক সামর্থ্য ছিল না হুইলচেয়ার কেনার,ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে কাতারে পর্দা উঠল ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজে শেকসপিয়রের অনুবাদ নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্য ছাড়ল রণতরী, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ট্রাম্প

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার অধীনে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে যেসব কমিটি রয়েছে, তা দ্রুত পুনর্গঠন ও হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে যেসব কমিটি গঠন করা হয়েছিল, তার অধিকাংশই দীর্ঘ সময় ধরে হালনাগাদ করা হয়নি। অনেক ক্ষেত্রে এসব কমিটির কার্যক্রমের তথ্য বা প্রজ্ঞাপনও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অকার্যকর অবস্থা নিরসনে এবং সরকারি কাজে গতিশীলতা আনতে বিদ্যমান সব কমিটি নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পড়ুন>>চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের বৈঠক

নির্দেশনায় বলা হয়েছে, কমিটি পুনর্গঠনের সময় স্থানীয় পর্যায়ের সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রতিটি কমিটিতে স্থানীয় তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। এই তিনজনের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকতে হবে, যাদের মনোনয়ন দেবেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক।

চিঠিতে আরও জানানো হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার আওতাধীন সব পর্যায়ের বিদ্যমান কমিটি হালনাগাদ করতে হবে। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিস্তারিত অবহিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

পড়ুন>>নতুন ওটিটি ফিকশন ‘ফাইসা গেছি’ নিয়ে সাবিলা নূরের ভিন্নধর্মী অভিজ্ঞতা

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন পর এই পুনর্গঠন প্রক্রিয়া বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অংশীজনের অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। প্রতিবেদনে যোগ করা। দ/ এ

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

আপডেট সময় : ০৩:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬