এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ
- আপডেট সময় : ১১:৪৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ‘এক-চীন নীতি’র প্রতি যে দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন, তার ভূয়সী প্রশংসা করেছে বেইজিং। তাইওয়ান ইস্যুতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে স্বাগত জানিয়ে চীন স্পষ্ট করেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নীতি অনুসরণের ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য। মালয়েশিয়ার স্টার অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য উঠে এসেছে।
সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম বলেন, “আমি তাইওয়ানকে চীনের অংশ হিসেবেই দেখি এটি এক-চীন নীতি এবং এটি সবাই মেনে নিয়েছে।” সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, চীন যদি তাইওয়ানের সাথে পুনঃএকত্রীকরণের জন্য সামরিক শক্তি প্রয়োগ করে, তবে মালয়েশিয়া সেটিকে কীভাবে দেখবে। এর উত্তরে তিনি নিজের দেশের উদাহরণ টেনে বলেন, মালয়েশিয়ার কোনো প্রদেশ যদি বিচ্ছিন্ন হতে চায়, তবে দেশের অখণ্ডতা রক্ষায় তিনিও বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করবেন। তিনি আরও যোগ করেন, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় একটি রাষ্ট্রের এমন প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক।
পড়ুন>>বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৬৭ পদে নিয়োগ: আবেদন শুরু
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “বিশ্বে একটিই চীন রয়েছে এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এক-চীন নীতির প্রতি সমর্থন জানানোই হচ্ছে বিশ্ববাসীর গণ আকাঙ্ক্ষা এবং সঠিক অবস্থানের প্রতীক।” লিন জিয়ান আরও দাবি করেন, চীনের এই পুনঃএকত্রীকরণ প্রক্রিয়া ঐতিহাসিক এবং কোনো শক্তিই তা রুখতে পারবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও একই বার্তা প্রচার করা হয়েছে।
পড়ুন>>খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক
তবে আনোয়ার ইব্রাহিমের এই অবস্থানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, তাইওয়ান এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রধানমন্ত্রীর এই মন্তব্য চীনের সামরিক আগ্রাসনকে পরোক্ষভাবে সমর্থন করার শামিল। তাইওয়ান সতর্ক করে বলেছে, এই ধরনের অবস্থানের কারণে তাইওয়ানে মালয়েশীয় বিনিয়োগের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মা//জ//ন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























