ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ও অঙ্গসংগঠনের ঢাকা মহানগরীর ৩ কমিটি বিলুপ্ত সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জাম ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের সুপারিশ বাংলাদেশে ১০০ কোটি টাকার টিসিসিএ কারখানা গড়ছে এসআর গ্রুপ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ ইন্দোনেশিয়ার কারাগারে বিলাসবহুল জীবন, বরখাস্ত ৫ কর্মকর্তা বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ জেলে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়: তালিকায় বাংলাদেশের ৪ শিক্ষাপ্রতিষ্ঠান পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবসহ আটক

পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু

রাজধানীর সদরঘাটে অবস্থিত ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে পূর্ববিরোধের জেরে এক বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মার্কেটের ১৩ তলায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। নিহত মিতুল (২০) ঝালকাঠি সদর উপজেলার সাবাংগল গ্রামের রাসেল সরদারের ছেলে। তিনি ওই মার্কেটের ১৩ তলায় বসবাস করতেন।

সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মেহমেনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় বিভিন্ন দোকানের একদল কর্মচারী ১৩ তলায় গিয়ে মিতুলের বুকে কাঁচি দিয়ে আঘাত করে। পুলিশ জানিয়েছে, দুই দিন আগে মার্কেটে ঝগড়ার সময় মিতুল এক ব্যক্তিকে চড় মেরেছিলেন, যা থেকে এই বিরোধের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পড়ুন>>লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিতুলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে, এই ঘটনার বিচার দাবিতে নিহতের স্বজন ও স্থানীয়রা সদরঘাট থেকে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করেন।

নিহত মিতুল ঢাকা মহানগর দক্ষিণের ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সক্রিয় মুফতিজুল কবির কিরণ।  T/D/S/B

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু

আপডেট সময় : ০৮:২২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬