ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির কামনায় বিশেষ ইস্তিসকার নামাজ দিল্লি সফরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী: মোদি-সেনাপ্রধানের সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ায় ক্ষমতার পালাবদলের আভাসে অভিবাসন ছাঁটাইয়ের কড়া পরিকল্পনা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৬ হাজার ‘চীনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি আছে?’, যুক্তরাষ্ট্রকে: উত্তর কোরিয়ার ২২ দিনের নিষেধাজ্ঞা: ভোলার জেলেদের দুশ্চিন্তা ও সরকারি সহায়তার বিনিয়োগ বাড়াতে ২০ উদ্যোগের সাতটি বাস্তবায়ন ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের বৈঠক শিক্ষার্থীদের ক্ষোভ ও অস্থিরতায় উত্তপ্ত ফ্রান্স: সমাধান খুঁজছে সরকার

ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস

প্রায় এক যুগ বিরতির পর ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে গিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। আগামী ১৬ আগস্ট এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাকতালীয়ভাবে এই দিনটি প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন। কনসার্ট উপলক্ষে রোমের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জেমস আবেগাপ্লুত হয়ে তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে স্মরণ করেন।

জেমস বলেন, ‘আমরা সব সময় একসঙ্গেই কাজ করেছি, আমরা যেন জোড়া ছিলাম। উনি চলে যাওয়ার পর থেকে নিজেকে খুব একা মনে হয়, এর বেশি কিছু বলার ভাষা নেই।’ ১৯৮০ সালের শুরুর দিকে আইয়ুব বাচ্চুর সঙ্গে জেমসের পরিচয় হয়। এরপর থেকে দীর্ঘ ৪০ বছর তাদের মধ্যে এক গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। জেমস আরও বলেন, ‘আমাদের সম্পর্কের এই গভীরতার কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একে অপরের হৃদয়ে আমাদের যে জায়গা ছিল, তা হয়তো বাইরের কেউ জানবে না। আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ছিল, যা ভালো গান তৈরির জন্য। সেখানে কোনো ঈর্ষা ছিল না, বরং যখনই দেখা হতো, একে অপরকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরতাম।’

পড়ুন>>দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি

‘নগরবাউল’ খ্যাত জেমস গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ইউরোপ সফরের অংশ হিসেবে কনসার্ট করছেন। লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হওয়া এই সফরে তিনি পর্তুগাল, সাইপ্রাস, ইতালি ও সুইডেনে গান পরিবেশন করছেন। এর মধ্যে প্রথমবারের মতো পর্তুগালেও কনসার্ট করেছেন তিনি। ইতালি পর্ব শেষ করে আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করবেন এই শিল্পী।

ইউরোপ সফর শেষ করেই জেমস অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপম ইসলাম ও তার ব্যান্ড ‘ফসিলস’-এর সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন তিনি। T/D/S/B

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস

আপডেট সময় : ০৩:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬