কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী

 

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী

 

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় ইমিগ্রেশন বিভাগ এক বিশেষ অভিযান চালিয়ে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ‘অপ্স বেলাঞ্জা’ নামের এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, ওই এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই অভিযানে ১০৬ জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নেন। অভিযানে মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন। আটকদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৩৭৭ জন।

পড়ুন>>সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

এছাড়া মায়ানমারের ২৩৫ জন, ভারতের ৫৮ জন, নেপালের ৭২ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন (১৭ জন পুরুষ ও ২ জন নারী) এবং অন্যান্য দেশের ৯ জন (৩ জন পুরুষ ও ৬ জন নারী) রয়েছেন।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, অভিযানের সময় অনেক অভিবাসীই ধরা পড়ার ভয়ে দোকানের ভেতরে লুকিয়ে থাকার চেষ্টা করেন, কেউ কেউ আবার ভবনের ছাদে উঠে পালানোর চেষ্টা করেন। তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত আটক হন। অভিযানে একটি অবৈধ অনলাইন জুয়া কেন্দ্রও শনাক্ত করা হয়েছে, যেখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হতো। সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় আটজন বিদেশিকে আটক করা হয়।

পড়ুন>>বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয় এবং পরে তাদের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী আইনি তদন্ত চলছে। বাসরি ওথমান আরও জানান, অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন চালানো হবে, যাতে নিয়োগকর্তারা বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে অনুমোদিত কোটা যথাযথভাবে মেনে চলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!