ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো

ভারতের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কোচ সুমিত ফার্নান্দো। ৬২ বছর বয়সী এই কোচের মৃত্যু হয়েছে কলম্বোর একটি হাসপাতালে।

জানা গেছে, সুমিত ফার্নান্দো কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের কিউরেটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দিতেন।

পড়ুন>>ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের

শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কুশল মেন্ডিসের ক্যারিয়ারের শুরুর দিকে তিনি কোচ হিসেবে কাজ করেছেন। গত ৮ আগস্ট ওই ক্রিকেট কোচিং সেন্টারে অনুশীলনের সময় পানি সরবরাহ নিয়ে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতির ঘটনা ঘটে।

পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান সুমিত ফার্নান্দো। অভিযোগ রয়েছে, এ সময় ১৭ বছর বয়সি এক ক্রিকেটারের আঘাতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। এই মর্মান্তিক ঘটনায় শ্রীলঙ্কার ক্রিকেট সংশ্লিষ্ট মহলে ব্যাপক শোক বিরাজ করছে।

পড়ুন>>উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ১৭ বছর বয়সি ওই ক্রিকেটারকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত সে সেখানেই থাকবে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো

আপডেট সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬