ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রৌমারীতে স্কুলে যাওয়ার পথে গাছচাপায় ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ২৭৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গাছচাপায় আব্দুল্লাহ আল নোমান রাব্বি (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(২৫ আগস্ট) সকালে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামের পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।রাব্বি চরশৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের শাহ আলমের ছেলে।সে চর শৌলমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, সকালে রাব্বি বাইসাইকেল যোগে নানা বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব পাখিউড়া এলাকায় এলে রাস্তার পাশে গাছ কাটার সময় গাছ তার ওপর পড়লে সে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের রৌমারীতে স্কুলে যাওয়ার পথে গাছচাপায় ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২