ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
- আপডেট সময় : ১১:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
পড়ুন>>দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে নিখোঁজ ১
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এর ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল মনা।
পড়ুন>>নাগেশশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, ছাত্রদলের উপজেলা সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাইদুল হোসাইন, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, জুলাই যোদ্ধা নাহিদ হাসান প্রিন্স প্রমখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























