ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের কারখানায় উৎপাদন শুরু রাজস্থানে পঞ্চায়েত ভোটে বড় ধাক্কা খেল বিজেপি, জয়জয়কার কংগ্রেসের আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন  নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস, অভিযান অব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের কাজিটোল, বেতুয়ান, মাগুড়া ও দিলপাশার এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২১ জুলাই) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে মোট ৫১টি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম জানান, মোবাইল কোর্টের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই জালগুলো জব্দ করা হয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস, অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৩:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬