জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ সভাপতি সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
- আপডেট সময় : ১২:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক এক উচ্চপর্যায়ের বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতির দায়িত্ব পালন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
অধিবেশন চলাকালীন মন্ত্রী বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা হ্রাসের লক্ষ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই যথেষ্ট নয়, বরং পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও দায়িত্বের সুস্পষ্ট বণ্টনের আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, নীতিমালা এবং বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা অপরিহার্য।
স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়ে শেখ রবিউল আলম বলেন, এসব উদ্যোগ অবশ্যই সরকারি নেতৃত্ব এবং জবাবদিহিতার কাঠামোর আওতায় পরিচালিত হতে হবে।
উল্লেখ্য, জাতিসংঘে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে আরও রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























