ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপি পোশাকে মিমের নতুন ছবি, প্রশংসায় ভাসালেন ভক্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। প্রায়শই বিভিন্ন মুহূর্তের ছবি ও তথ্য শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন ‘মালিক’ সিনেমার এই অভিনেত্রী। সম্প্রতি আবারও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

গত শুক্রবার প্রকাশিত ছবিগুলোতে মিমকে গোলাপি রঙের পোশাকে দেখা যায়। নিজের এই পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি ব্যবহার করে তিনি লিখেছেন, ‘গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।’ তবে এই ছবিগুলো কোনো সিনেমার দৃশ্য নাকি ওয়েব সিরিজের, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসার সাগরে ভাসিয়েছেন প্রিয় তারকাকে। মিমের সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করে সজীব নামের একজন লিখেছেন, ‘আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড–হলিউড, তামিল নায়িকাদের হার মানায়।’ রিশা মনি নামের আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘সেরার যদি সেরা সুন্দরী নায়িকা যদি বর্তমানে বাংলাদেশে থাকে সেটা হচ্ছে মীম।’

আরেকজন ব্যবহারকারী মিমের আভিজাত্য ও প্রতিভার ভূয়সী প্রশংসা করে লিখেছেন, ‘বিদ্যা সিনহা সাহা মিম সৌন্দর্য, আভিজাত্য, প্রতিভা এবং এক মুগ্ধকর ব্যক্তিত্বের অপূর্ব সমন্বয়ে আপনি সত্যিই এমন এক তারকা, যিনি বিশ্বের প্রতিটি কোণ আলোকিত করে তোলেন।’ এদিকে, ব্যক্তিগত কাজের বাইরে মিম সম্প্রতি নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোলাপি পোশাকে মিমের নতুন ছবি, প্রশংসায় ভাসালেন ভক্তরা

আপডেট সময় : ০৬:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬