ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে ফের উত্তাপ নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ পদে নিয়োগ ভূরুঙ্গামারীতে গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে: কাতারের আমির দারুল আদালত: চট্টগ্রামের চারশ বছরের ইতিহাসের সাক্ষী পানছড়িতে স্বাস্থ্য প্রশিক্ষণ শেষে ৩৮ জনকে সনদ প্রদান বোয়িংয়ের সাথে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির ব্যয় ২৮৬ কোটি রুপি কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৬২৪ জন আটক

বরিশালে আবারো শ্রেষ্ঠ ওসি উজিরপুরের রকিবুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম। একই সঙ্গে জুন মাসের সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে উজিরপুর মডেল থানাও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে। গত সোমবার (২১ জুলাই) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সেবামূলক কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতার ওপর ভিত্তি করে এই মূল্যায়ন সম্পন্ন হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাত মাস আগে উজিরপুর মডেল থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান পরিচালনা, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছেন ওসি মো. রকিবুল ইসলাম। এই সাত মাসের মধ্যে তিনি পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। একই সময়ে উজিরপুর মডেল থানাও পাঁচবার জেলার সেরা থানার স্বীকৃতি পেয়েছে।

পুরস্কার গ্রহণের পর ওসি মো. রকিবুল ইসলাম বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তির নয়, বরং এটি উজিরপুর মডেল থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফসল। তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং উজিরপুরবাসীর সহযোগিতা ও আস্থার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এই সম্মান তাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধমুক্ত উজিরপুর গড়ার লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার করেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, উজিরপুর মডেল থানার এই ধারাবাহিক সাফল্য জেলার অন্যান্য ইউনিটের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরিশালে আবারো শ্রেষ্ঠ ওসি উজিরপুরের রকিবুল ইসলাম

আপডেট সময় : ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬