যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য ড্রেজার মেশিন
- আপডেট সময় : ০৯:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৯৩৯৬ বার পড়া হয়েছে
যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন
প্রকৃতি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য ধ্বংস করে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর পাড় কেটে ড্রেজার চালিয়ে ও শান্তিপুর নদীর বালু লুট চালিয়ে যাচ্ছে বালুখেকোরা। তাদের যেন কেউই থামাতে পারছে না। যেখানে স্থানীয় সংসদ সদস্য নিজেই হুশিয়ার করেছেন বালু লুটকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সেখানে অপ্রতিরোধ্য বালুখেকোরা।
পড়ুন>> ৭৩১ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর
এতে করে গত কয়েক বছরে কয়েক কোটি টাকার মালিক হয়েছে এসব বালু খেকো।
এলাকাবাসী অভিযোগ,যাদুকাটা নদীর লাউড়েরগড়- ডালারপাড় এলাকায় জামালের চড়ে প্রতিদিন রাতে ড্রেজার মেশিন দিয়ে চলে বালু লু-টের মহোৎসব। তাদের পেছনে রয়েছে অদৃশ্য এক শক্তি যার শক্তিতেই আইনকে তুয়াক্কা না করেই যাদুকাটা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের করে যাচ্ছে। কি এমন শক্তি আছে তার পেছনে যাদুকাটা নদীতে সব কিছু বন্ধ থাকলেও বন্ধ থাকেনা ড্রেজার মেশিন দিয়ে অ-বৈধভাবে বালু উত্তোল।
এলাকাবাসীর দাবী দ্রুত এসব বালু খেকোদের আইনের আওতায় এনে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























