পলাশবাড়ীতে নির্মানাধীন রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবীতে স্মারকলিপি
- আপডেট সময় : ১০:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৩২৯০১ বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে নির্মানাধীন রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবীতে স্মারকলিপি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে এশিয়ায় বৃহৎ নির্মানাধীন রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উলামা লি ইসলাহীল উম্মাহ কাউনিয়ার উদ্যোগে সোমবার দুপুরে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানাকে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
পড়ুন>> দুধকুমার নদের পানি বিপদ সীমার ২৩ সে.মি. ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ২ নং হোসেনপুর ইউনিয়নে নির্মানাধীন এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণ ও তার অর্থায়নের উৎস, সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনা, জাতীয় নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়সমূহ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পড়ুন>> বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী আমির আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক ও সমবেদনা
এসময় উপস্থিত ছিলেন ইত্তিফাকুল উলামা ইসলাহীল উম্মাহ এর সম্মানিত সভাপতি মুফতী জামালুদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-হারুন, সহ-সভাপতি মুফতী সাব্বীর আহমদ, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ফেরদৌস, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা জিহাদ, সংগঠনের সিনিয়র উপদেষ্টা সদস্য এবং উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল লতিফ খন্দকার প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























