তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক।
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ভিপি আয়নুল হক তাড়াশে স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ স ম আফসার আলীর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এমপি ভিপি আয়নুল হক। এসময় তিনি ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে এমপি আয়নুল হক বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও জনগণের সেবায় এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি এ সময় মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স ঘোষণা করেন।
আয়োজক স ম আফসার আলী বলেন, “মাননীয় এমপির এই আগমন আমাদের অনুপ্রাণিত করেছে। ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা।”
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply