ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শৈশবের কামড়ানোর অভ্যাস থেকেই টাইগার নাম পান অভিনেতা স্বর্ণের দাম কমাল বাজুস, ভরিতে সাশ্রয় ৩২৬৬ টাকা জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধী দলের নেতা -প্রধান মন্ত্রী  জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু আগামী এপ্রিলে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা পাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ২১ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সময়সূচি সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, আটক ১ বাকুতে সিকা শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের গুরুত্বপূর্ণ আলোচনা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

চলনবিলে নতুন পানিতে বোয়াল মাছ শিকারের ধুম

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০১:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৭৬৭১ বার পড়া হয়েছে

চলনবিলে নতুন পানিতে বোয়াল মাছ শিকারের ধুম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলনবিলে নতুন পানিতে বোয়াল মাছ শিকারের ধুম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে চলনবিলে প্রবেশ করতে শুরু করেছে নতুন বন্যার পানি। আর এই নতুন পানির টানে বিলের দিকে ছুটে আসছে বড় বড় ডিমওয়ালা বোয়ালসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ।

এই সুযোগে চলনবিল অঞ্চলের স্থানীয় সৌখিন মৎস্য শিকারিরা মেতে উঠেছেন মাছ ধরার উৎসবে। বিশেষ করে রাতের আঁধারে কোঁচ, টেটা আর টর্চলাইট নিয়ে চলছে ওই বোয়াল মাছ শিকারের মহোৎসব।
​
​

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে চলনবিলের জোয়ারী, তাড়াশ, চাটমোহর ও সিংড়া অংশের বিভিন্ন পয়েন্টে পানি দ্রুত বাড়ছে। নতুন পানি আসায় বোয়াল মাছগুলো ডিম ছাড়ার জন্য বিলের অগভীর অংশ এবং খাড়ির দিকে চলে আসছে। ​দিনের চেয়ে রাতেই এই মাছগুলোর আনাগোনা বেশি থাকে।

পড়ুন>> দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসের এটিইও বিরুদ্ধে ঘুষ-দূর্নীতির অভিযোগ

আর তাই স্থানীয় সৌখিন শিকারিরা দল বেঁধে রাতের বেলা নৌকা নিয়ে অথবা হাঁটু পানিতে নেমে আলো জ্বালিয়ে মাছ খুঁজছেন। মাছের উপস্থিতি টের পেলেই নিখুঁত নিশানা করে ছুঁড়ে মারা হচ্ছে কোঁচ কিংবা টেটা।

​

স্থানীয় মৎস্য শিকারি আলমাস জানান, নতুন পানি আসার এই সময়টার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। গত রাতে আমরা কয়েক জন মিলে কোঁচ আর টেটা নিয়ে বের হয়েছিলাম। কয়েকটি বোয়াল মাছ পেয়েছি। বিলের নতুন পানির বোয়াল মাছের স্বাদই আলাদা।
​
​

সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, এই সময়টাতে বোয়াল মাছের পেটে প্রচুর ডিম থাকে। এই ডিমওয়ালা মা মাছগুলো নির্বিচারে শিকার করার ফলে বিলের দেশীয় মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

​

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলনবিলে নতুন পানিতে বোয়াল মাছ শিকারের ধুম

আপডেট সময় : ০১:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬