জহুরা উসমান খান মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ১১:১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ১৮০৭৮ বার পড়া হয়েছে
জহুরা উসমান খান মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জহুরা উসমান খান ইসলামিয়া দাখিল মাদরাসার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান।
বুধবার (৬ মে) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানোর পাশাপাশি এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সহায়তা।
পড়ুন>> শুক্রবার ৮ মে আজ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
মাদরাসার সহ-সভাপতি মানিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কবি জসিম উদ্দিন খাঁন বলেন, জীবনে সাফল্য অর্জনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। ভালো ফলাফল শিক্ষা জীবনের এক একটি মাইলফলক। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. নিজাম উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আব্দুল মালিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মাওলানা মো. কামরুল হুদা, মাদরাসার সহকারী শিক্ষক নবীবুর রহমান ও জাকিয়া বেগম।
পড়ুন>>কাউনিয়ায় নিখোঁজের একমাস হলেও আব্দুল কুদ্দুসের সন্ধান মেলেনি
ক্বারী মানিক মিয়ার পবিত্র কুরআন তিলাওয়াত ও সংবর্ধিত শিক্ষার্থী ছাবিব খানের ইসলামি সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্টানের অতিথিরা।
এসময় মাদরাসার সহকারী মৌলভী লায়েক আহমদ, দিদারুল ইসলাম, জৈন উদ্দিন, আনছার আহমদ, সহকারী শিক্ষক মোছা. শিউলী বেগম, মোছা. লিজা বেগম, মো. আব্দুল করিম, জুনিয়র মৌলভী মো. আলা উদ্দিন পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























