কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ
- আপডেট সময় : ০৪:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২২০৭০ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ
কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মাদকদ্রব্য, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করা হয়েছে।
পড়ুন>> রংপুরে এসএসসি পরীক্ষায় ২৮ তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার এবং মাদক ও চোরাচালান নির্মূলে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পড়ুন>> তাহিরপুরের রক্তি নদীর নৌকাডুবীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
এতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























