সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর সিংপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে সিংপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির আহবায়ক শ্রী বিপিন চন্দ্র সিং- এর সভাপতিত্বে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকন্দ।
এ সময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সাবেক সভাপতি দুলাশ চন্দ্র সিং, সদস্য দেবেশ চন্দ্র সিং, খিতিশ চন্দ সিং, নিতিশ চন্দ্র সিং, চিত্তরঞ্জন সিং, নিমাই চন্দ্র সিং, সাধন চন্দ্র বড়াইক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলী মন্ডল, বিএনপির নেতা আমির হনমজা, ফরহাদ হোসেন, মাসুদ রানা ও নাজমুল হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার হোসেন আকন্দ বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খৃষ্টান ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে আসছে। আপনারা এ নতুন সার্বজনীন মন্দিরে নির্বিঘ্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে।
Leave a Reply