নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে জাল পাসপোর্ট ও বিদেশি জাল মুদ্রাসহ গ্রেফতার ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে জাল পাসপোর্ট ও বিদেশি জাল মুদ্রাসহ গ্রেফতার ১ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে জাল পাসপোর্ট ও বিদেশি জাল মুদ্রাসহ গ্রেফতার ১

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে জাল পাসপোর্ট ও বিদেশি জাল মুদ্রাসহ গ্রেফতার ১

 

 

 

 

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে জাল পাসপোর্ট ও বিদেশি জাল মুদ্রাসহ গ্রেফতার ১

 

 

 

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জাল পাসপোর্ট ও বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ মো. মমিজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:০৭
ইফতারের সময় : ৬:৩৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১৩
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৩৯
  • সন্ধ্যা ৬:৩৮
  • রাত ৭:৫৬
  • ভোর ৫:৩২
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

বৃহস্পতিবার (১২ মার্চ) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মধুপুর ফুলবাড়ী (আবাসন) গুচ্ছগ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পড়ুন>> রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২

 

 

 

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নীলফামারীর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

 

 

 

অভিযানের সময় ধৃত মমিজুল ইসলামের শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে বিপুল পরিমাণ জাল বিদেশি মুদ্রা, ৬টি পাসপোর্ট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

 

পড়ুন>>কুড়িগ্রামে ব্যাংকে জাল টাকা জমা দিতে গিয়ে আটক

 

উদ্ধার হওয়া জাল মুদ্রার মধ্যে রয়েছে, মালয়েশিয়ার ১০০ রিঙ্গিতের ৫৮০টি নোট, সৌদি আরবের ১০০ রিয়ালের ৯০টি নোট, সৌদি আরবের ৫০০ রিয়ালের ১৯০টি নোট, থাইল্যান্ডের ১০০০ বাথের ১৯০টি নোট,
থাইল্যান্ডের ৫০০ বাথের ২৯০টি নোট।

 

 

 

 

 

 

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃত মমিজুল ইসলাম তার পলাতক সহযোগীদের সঙ্গে মিলে প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট তৈরি, সংরক্ষণ ও আসল হিসেবে ব্যবহারের সঙ্গে জড়িত।

 

 

 

এ ঘটনায় তার বিরুদ্ধে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫-ক ধারা এবং পেনাল কোডের ৪৮৯-খ ও ৪৮৯-গ ধারায় মামলা (মামলা নং-১৮, জিআর নং-৭৩/২৬) দায়ের করা হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!