গণভোটে ‘হ্যাঁ’ ভোটে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা
- আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৮৯১২ বার পড়া হয়েছে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা
বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসায় লিফলেট, ডকুমেন্টারি ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের সিদ্ধান্ত।
আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে।
এছাড়া মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গণভোটভিত্তিক ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানোর কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পড়ুন>>পাবনা-১ আসনে পুনঃতফসিলের পর ৭ প্রার্থীর মনোনয়ন জমা
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ বলেন, এবারের গণভোট ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিফলন ঘটাবে। তিনি বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’ রায়ের কোনো বিকল্প নেই।
সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























