ফেনী পৌর বিএনপির উদ্যোগে দঃ বিরিঞ্চিতে সার ও বীজ বিতরণ।
বিএনপির রাজনীতিকে রাজনৈতিক পর্যায়ে না রেখে গণমানুষের সহায়ক শক্তিতে রূপান্তরের এক মহতি কাজের উদ্যোগ। ফেনী পৌর বিএনপি ০৪ নং ওয়ার্ড শাখা ও ফেনী পৌর কৃষক দল ৪নং ওয়ার্ড নেতৃবৃন্দ দঃ বিরিঞ্চি কদলগাজী রোড ৪নং ওয়ার্দের দরিদ্র কৃষকদের মাঝে উন্নত মানের হাইব্রিড ধানের বীজ ও বীজতলা তৈরীর জন্য সার বিতরণ করা হয় ।
৭ই জানুয়ারী-২০২৬ ইং বুধবার বিকালে ফেনীর পৌর এলাকার কদলগাজী রোডস্হ দঃ বিরিঞ্চি নতুন জামে মসজিদের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জাতীয় দৈনিক গণমুক্তি ও আজকের বসুন্ধরা’র ফেনী জেলা প্রতিনিধি এম এ রহমান দুলাল ভুইয়াসহ এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ।
Leave a Reply