ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার ফ্যাটি লিভার কমানোর উপায়: লিভার সুস্থ রাখতে যে অভ্যাসগুলো সবচেয়ে জরুরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০ প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশ পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে বর্ণাঢ্য আনন্দ মিছিল কাউনিয়ায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে এক ব‍্যক্তির মৃত‍্যু সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের মেয়াদ শেষ হওয়ার পূজার ছুটিতে মেট্রোরেলে সময়সূচির পরিবর্তন

বগুড়ার গাবতলীতে নিহত আব্দুর রহিম হত্যার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২ ৩৪২ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলীতে নিহত আব্দুর রহিম হত্যার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার গাবতলীতে আব্দুর রহিম হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের দুই শিশুসহ এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের মগারমোড়, তপুর গাছতলা বাজারে শত শত নারী পুরুষের সমন্বয়ে এই কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে নিহত আব্দুর রহিম দুই শিশু পুত্র আব্দুল বাসেদ ও সিজান পিতা হত্যার আসামিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

নিহত আব্দুর রহিমের স্ত্রী ফজিলা বেগম জানান, মাদক ও বালু ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় তার স্বামীকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। মাস পেরিয়ে গেলেও অজানা কারণে প্রশাসন আসামিদের গ্রেফতার করছে না বলে তিনি অভিযোগ করেন। তার দাবি সংসারে উপার্জনের কেউ নেই তার অবুঝ দুটি সন্তানকে তিনি কিভাবে তাদের পিতার অবর্তমানে লালন পালন করবেন এমন দুশ্চিন্তার মধ্যেও আসামীরা এখনো হুমকি অব্যাহত রেখেছে বলে জানান তিনি। একই সাথে আব্দুর রহিমের বড় ভাই নুরু মিয়া, এনামুল রহমান , লাল মোহাম্মদ , নান্নু মিয়া , মুন্নি সহ শত শত এলাকাবাসী এই হত্যাকান্ডের বিচার দাবি করেন প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০২২ নিহত আব্দুর রহিমের স্ত্রী ফজিলা বেগম পাঁচকাতুলী গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরিফুল ইসলাম রাঙাকে প্রধান আসামি করে মাসুদ, ওয়াহেদ আলী , আব্দুর রাজ্জাক, আপেল মাহমুদ ,মজনু মিয়া, মুক্তার, রাজিব ও এনামুল হকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “বগুড়ার গাবতলীতে নিহত আব্দুর রহিম হত্যার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ার গাবতলীতে নিহত আব্দুর রহিম হত্যার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৩:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২