ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ কাতারে প্রবাসী চাকরিপ্রার্থীদের জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ পালিত নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জাতিসংঘ মহাসচিবের সাথে কাতারের আমীরের দ্বিপক্ষীয় বৈঠক ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক খুলনায় পৃথক অভিযানে ৪টি বিদেশি পিস্তলসহ আটক ২ মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমলে কমবে জ্বালানি তেলের দাম পাইকগাছায় গভীর রাতে বসতঘর থেকে বিধবা নারী রক্তাক্ত অবস্থায় উদ্ধার গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত

কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মঈন উল্লাহ চৌধুরী

ইমরান হোসাইন মিলন
  • আপডেট সময় : ১০:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৩৮৯১ বার পড়া হয়েছে

মঈন উল্লাহ চৌধুরী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মঈন উল্লাহ চৌধুরী

কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মঈন উল্লাহ চৌধুরী।
দেশের শীর্ষস্থানীয় কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মঈন উল্লাহ চৌধুরীকে নিয়োগ দিয়েছে।

মার্কেটিং, ডিস্ট্রিবিউশন ও ব্যবসায় ১৫ বছরেরও বেশি নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে মঈন উল্লাহ চৌধুরীর। তিনি ২০১৮ সালে কমার্শিয়াল ও ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার হিসেবে কোকা-কোলা বাংলাদেশে যোগ দেন। পরে তিনি ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর পদে উন্নীত হন। এই পদে তিনি ব্র্যান্ডের বাজার শক্তিশালী করা, কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা ও টেকসই বাণিজ্যিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে টেরিটরি অফিসার হিসেবে মঈন তার ক্যারিয়ার শুরু করেন।

পড়ুন>>তরুণদের স্মার্টফোন পছন্দে স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

পরবর্তীতে সেখানে এরিয়া ম্যানেজার ও ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে বিকাশের হেড অব কাস্টমার এনগেজমেন্ট অ্যান্ড ক্লায়েন্ট সাপোর্ট হিসেবে কাজ করেন তিনি। মঈন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। কৌশলগত চিন্তা, সমন্বিত নেতৃত্ব ও কার্যকর ব্যবসায়িক ফলাফল ভিত্তিক কাজের জন্য তিনি পরিচিত।

মঈনের নিয়োগ প্রসঙ্গে কোকা-কোলা ইন্ডিয়া অ্যান্ড সাউথওয়েস্ট এশিয়া (আইএনএসডব্লিউএ)-এর সিনিয়র ডিরেক্টর, ফ্র্যাঞ্চাইজি অপারেশনস ড্যানিয়েল ফ্রান্সিসকো গার্সিয়া পারডোমো বলেন, ‘মঈনকে নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। মঈনের নেতৃত্বে আমরা আরও শক্তিশালী হবো। তাঁর বাণিজ্যিক দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও বাংলাদেশি বাজার সম্পর্কে গভীর জ্ঞান আমাদের ব্যবসা ও সামাজিক উদ্যোগসমূহকে আরও এগিয়ে নেবে।’

নিজের নিয়োগ সম্পর্কে মঈন উল্লাহ চৌধুরী বলেন, ‘দেশের মানুষকে সতেজতা ও আনন্দের মুহূর্ত দিতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের দুই বোতলজাতকরণ পার্টনার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড (সিসিবিবিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল) বেভারেজ ইউনিটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। শুধু তাই নয়, আমদের গ্রাহক ও কমিউনিটিসমূহের সঙ্গে মিলে আমরা আরও বড় প্রভাব সৃষ্টি করতে চাই এবং বাংলাদেশের বাজারে আরও প্রবৃদ্ধি নিয়ে আসতে চাই।’

পড়ুন>>ঝিঁঝিঁ পোকা দিয়ে পিৎজা!

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) পরোক্ষভাবে মূল প্রতিষ্ঠান দ্য কোকা-কোলা কোম্পানির (টিসিসিসি) সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক এই কোম্পানি ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের অনুমোদিত বোতলজাতকরণ পার্টনার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল), এর মাধ্যমে কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা এবং কিনলেসহ বিভিন্ন নন-অ্যালকোহলিক পানীয় বাজারজাত করা হয়।

বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী হিসেবে কোকা-কোলা উদ্ভাবন ও টেকসই উন্নয়ন উদ্যোগসমূহে নিয়মিত বিনিয়োগ করে আসছে। সাম্প্রতিক একটি সামাজিক-অর্থনৈতিক প্রভাব গবেষণায় দেখা গেছে, কোকা-কোলা সিস্টেম বাংলাদেশে প্রায় ২২,১০০ মানুষের কর্মসংস্থান করে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এর মধ্যে ৮৩৩ জন সরাসরি এবং ২১,৩০০ জন পরোক্ষভাবে কর্মরত রয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মঈন উল্লাহ চৌধুরী

আপডেট সময় : ১০:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫