নওগাঁ সদর উপজেলা রিক্সা, ভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ
- আপডেট সময় : ১০:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ১৩৮৯ বার পড়া হয়েছে
নওগাঁ সদর উপজেলা রিক্সা, ভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ
নওগাঁ জেলা সদর উপজেলা রিক্সা, ভ্যান রিক্সা মালিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫শে অক্টোবর) দুপুরে শহরের পার-নওগাঁ এলাকায় নিজস্ব কার্যালয়ে (রেজিঃ রাজ-৩১৩৪) এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাস্টার আজিজুর রহমান সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক ।
পড়ুন>>দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ মো. নূর-ই-আলম মিঠু।
পরে মালিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ নেন। তারা প্রতিশ্রুতি দেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করবেন।
সভাপতি আসাদুজ্জামান সিদ্দিকী টিপু , সাধারণ সম্পাদক সাজেদুল হক মিঠু, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন সহ ১৫ সদস্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি আসাদুজ্জামান সিদ্দিকী টিপু বলেন, নতুন নেতৃত্ব মালিক ও শ্রমিকদের উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















