ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে ডোমারে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে ডোমারে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি

ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে ডোমারে মানববন্ধন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে ডোমারে মানববন্ধন
ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে ডোমারে মানববন্ধন

 

 

ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে ডোমারে মানববন্ধন

 

 

 

ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে ডোমারে মানববন্ধন।
নীলফামারীর ডোমার পৌর এলাকার ডোমার-চিলাহাটী মহাসড়কে ঝুঁকিপূর্ণ শালকি সেতু ভেঙে নতুন করে সেতু নির্মাণ সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বিভিন্ন ভাঙা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (১১ই অক্টোবর) বেলা এগারোটায় উপজেলা শহরের ডিবি রোডে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণের আয়োজনে এবং সামাজিক সংগঠন হৃদয়ে ডোমার ও এলাকাবাসীর সহযোগিতায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পড়ে নিন>>

 

 

এসময় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী, বিএনপি নেতা মামুনুর রশীদ বসুনিয়া সজীব, যুবনেতা হাচানুর রহমান রিমুন, ব্যবসায়ী ফরিদ আহমেদ, ছাত্রনেতা সামিউল আরেফিন হৃদয়, এনসিপি নেতা অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, পশ্চিম বোড়াগাড়ী জামে মসজিদের খতিব কুদ্দুস আল আজাদ, নবজাগরণ সভাপতি আবরার হোসেন আলভী প্রমুখ।

পড়ূন>জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান হবে

 

 

মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির কারণে ডোমারবাসীর যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে তারা অভিযোগ করেন। তারা আরও বলেন, ডোমার শহরের গা ঘেষে বয়ে যাওয়া শালকি নদীর ওপর সেতুটি নিচের অংশ ভেঙ্গে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষজন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, ঢাকাগামী বাস, ট্রাকসহ নানামুখী যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

 

 

সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশংকা করছেন তারা। এজন্য অতি দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানান মানববন্ধনকারীরা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!