ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ও অঙ্গসংগঠনের ঢাকা মহানগরীর ৩ কমিটি বিলুপ্ত সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জাম ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের সুপারিশ বাংলাদেশে ১০০ কোটি টাকার টিসিসিএ কারখানা গড়ছে এসআর গ্রুপ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ ইন্দোনেশিয়ার কারাগারে বিলাসবহুল জীবন, বরখাস্ত ৫ কর্মকর্তা বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ জেলে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়: তালিকায় বাংলাদেশের ৪ শিক্ষাপ্রতিষ্ঠান পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবসহ আটক

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

বক্তব্য রাখছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান হবে

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান হবে।
“মুসলিমরা নামাজ-রোজা, মসজিদ নিয়ে থাকবে আর ইবলিশরা রাজনীতি করবে, তা কখনো হবে না।” খুলনার পাইকগাছায় এক ছাত্র-যুব সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

শনিবার (১১ অক্টোবর) পাইকগাছা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“মানুষের প্রণীত আইন কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। সৃষ্টিকর্তার আইনই সব ধর্মের মানুষের কল্যাণ বয়ে আনে। কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হলে আল্লাহর রহমত বর্ষিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোট গঠন করতে, যাতে আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন ও নবী-রাসুলের আদর্শ বাস্তবায়ন করা যায়। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন সংগ্রাম করেছি, এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। শিক্ষা ব্যবস্থা ও সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে।”

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু 

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন, আমরা জনগণের চাওয়া-পাওয়া পূরণ করব।

”অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, “কয়রা-পাইকগাছায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, সড়ক সংস্কার ও খুলনা থেকে কয়রা পর্যন্ত রেললাইন স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হবে।”

পড়ুন>> প্রশাসনের কঠোর নিরাপত্তায় রেজাউল কবির পলের গণ-সংযোগ

তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে আইটি পার্ক প্রতিষ্ঠা ও কয়রা-পাইকগাছাকে কেন্দ্র করে ‘সুন্দরবন জেলা’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম ও আবুজার আল গিফারী।অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল খালেক এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন।

উপস্থিত ছিলেন এডভোকেট শাহ আলম, মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মাওলানা শফিকুল ইসলামসহ জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান হবে

আপডেট সময় : ০৮:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫