ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা ও মদ জব্দ
- আপডেট সময় : ০৬:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৩৮৯৮ বার পড়া হয়েছে
ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা ও মদ জব্দ
ফেনী সীমান্তে ভারতীয় গাঁজা ও মদ জব্দ।
চম্পকনগর সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বাংলাদেশ (৪বিজিবি)। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর চম্পকনগর বিওপির টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন।
পড়ুন>> সহজ এর সাথে সহজক্যা এর কোনো সম্পর্ক নেই
বিজিবি সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর এলাকায় পরিচালিত অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও ১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ রোধে তাদের নিয়মিত টহল, আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















