তাহিরপুরে বিএনপির পথসভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে বিএনপির পথসভা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট

তাহিরপুরে বিএনপির পথসভা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
তাহিরপুরে বিএনপির পথসভা
তাহিরপুরে বিএনপির পথসভা

 

 

 

তাহিরপুরে বিএনপির পথসভা

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ৩ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও সুনামগঞ্জ-১ তাহিরপুর–জামালগঞ্জ–ধর্মপাশা–মধ্যনগর আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।

 

 

পথসভায় সভাপতিত্ব করেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মৌলানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভা জনসমুদ্রে পরিণত হয়।

পড়ুন>>বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

 

 

 

পথসভায় মাহবুবুর রহমান বলেন, “আমি এমপি হতে চাই টাকা কামানোর জন্য নয়, জনগণের ভালোবাসা অর্জনের জন্য। নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

 

 

তিনি অভিযোগ করেন, তাহিরপুরের জাদুকাটা নদীতে শ্রমিকদের কাছ থেকে সরকারের নির্ধারিত সীমার চেয়ে বেশি রয়েলটি আদায় করা হচ্ছে।

পড়ুন>> পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধান

 

মাহবুবুর রহমান আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবেন।

 

 

স্থানীয়রা জানান, পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দলীয় ঐক্য, নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক শক্তির প্রতিফলন ঘটিয়েছে। সভায় নদীতে চাঁদাবাজি রোধে গণজাগরণ সৃষ্টি ও তৃণমূল পর্যায়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!