জেলায় শ্রেষ্ঠ সমবায়ী সুন্দরগঞ্জের চন্দনা রানী ও রাশেদুল ইসলাম
- আপডেট সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ৫৫৫ বার পড়া হয়েছে
সুন্দরগঞ্জ(গাইবান্ধা)থেকে জয়ন্ত সাহা যতন:গাইবান্ধা জেলা পর্যায়ে এবারে শ্রেষ্ঠ হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলার চন্দনা রানী ও রাশেদুল ইসলাম নামে ২ সমবায়ী।
জানা যায়, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে বহুমূখী ক্যাটাগরিতে ‘রূপালী সোসাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি চন্দনা রাণী ও যুব বা বিশেষ শ্রেণীতে ‘পল্লী অর্থনীতি সংযোগ ও আত্ম-স্বাবলম্বী ব্যবসায়ী সমবায়ী সমিতি লিমিটেড এর পক্ষে রাশেদুল ইসলাম। এছাড়া, ৪টি সংগঠনকেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে।<সেগুলো হলো- কৃষিতে ‘খোর্দ্দ রুহিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড (সাদুল্যাপুর), সঞ্চয়ী ও ঋণদান ক্যাটাগরিতে- ‘ঊষা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (সদর), মহিলা ক্যাটাগরিতে- ‘কেশোরীডাঙ্গা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড (সাদুল্যাপুর) ও মৎস্য ক্যাটাগরিতে- ‘চকচকিয়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড (সাঘাটা)।
গত ২৭ জুলাই এসব ব্যক্তি ও সংগঠনকে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বলে ঘোষনা দেন জেলা প্রশাসক ও উক্ত নির্বাচন কমিটির সভাপতি মো. অলিউর রহমান। এসময় জেলা সমবায় অফিসার ও সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তথা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন বলে জেলা সমবায় অফিসার আনিছুর রহমান নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ‘রূপালী সোসাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ইতোপূর্বেও বিভিন্ন সময় উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও তার পক্ষে নির্বাহী পরিচালক শ্যামল কুমার দাস সমবায়ী হিসেবে নির্বাচিত হন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
One thought on “জেলায় শ্রেষ্ঠ সমবায়ী সুন্দরগঞ্জের চন্দনা রানী ও রাশেদুল ইসলাম”
আপনার মন্তব্য Cancel reply
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























You need to be a part of a contest for one of the finest sites online. I am going to recommend this blog!