ফেনীবাসী কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগে থাকতে চায় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীবাসী কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগে থাকতে চায় : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড

ফেনীবাসী কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগে থাকতে চায়

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
ফেনীবাসী কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগে থাকতে চায়
ফেনী জেলাকে চট্টগ্রাম বিভাগে রাখার দাবিতে মানববন্ধন।

ফেনীবাসী কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগে থাকতে চায়

 

ফেনীবাসী কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগে থাকতে চায়।
কুমিল্লা নয় ফেনী জেলাকে চট্টগ্রাম বিভাগে রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ফেনীবাসীর উদ্যোগে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস , ঐতিহ্য ও ভুগৌলিক অবস্থা বিবেচনায় ফেনী বিভাগ হওয়ার সক্ষমতা রয়েছে। যদি ফেনীকে বিভাগ করা না হয়, তাহলে ফেনীবাসি চট্টগ্রাম বিভাগে থাকতে চায়।

 

 

কোনভাবে কুমিল্লা বিভাগে যুক্ত হতে রাজি নয় ফেনী জেলা। এ জনদাবী উপেক্ষা করে সরকার কোন বিতর্কিত সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলনে যাবে ফেনীবাসী।

পড়ুন>> টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক: দেড় লাখ টাকা জরিমানা

 

সমাবেশে আমরা ফেনীবাসীর সভাপতি ইয়াকুব নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনা করেন। এসময় বক্তব্য দেন, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী, এবিপার্টির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ইসলামি আন্দোলনের উপদেষ্টা মাও. নুরুল করিম।

আরো বক্তব্য দেন, আমরা ফেনীবাসীর সাবেক সভাপতি হাফেজ মাও. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন,।

 

এছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কায়সার এলিন, জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন।

ফেনীর প্রত্যয়ের সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি, ছাত্র সমন্বয়ক মোহাইমিন তাজিম, ওমর ফারুক প্রমূখ।

 

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ আমরা ফেনীবাসী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!