ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে খেলাধুলা, কুইজ ও আলোচনা সভা
- আপডেট সময় : ১১:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ২৭৯১ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে খেলাধুলা, কুইজ ও আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে খেলাধুলা, কুইজ ও আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে।
“আমার স্বপ্ন করবো পূরণ, বাল্যবিবাহ হবে নিবারণ” শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে খেলাধুলা, কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় পাথরডুবি ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে বাঁশজানী উচ্চ বিদ্যালয় মাঠে সকালে ক্রীড়া প্রতিযোগিতার পর দুপুরে কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সার ধ্বংস: ব্যবসায়ী দণ্ডিত
এতে বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহির উদ্দিনের সভাপতিত্বে মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাথরডুবি ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মোছাঃ রোজিনা খাতুন, সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আব্দুস ছাত্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ শফিকুল ইসলাম, প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























