ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে বিপুল ভোটে জিতেছেন আলোচিত সেই তন্বী

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৯৯৫ বার পড়া হয়েছে

ডাকসুতে বিপুল ভোটে জিতেছেন আলোচিত সেই তন্বী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাকসুতে বিপুল ভোটে জিতেছেন আলোচিত সেই তন্বী

ডাকসুতে বিপুল ভোটে জিতেছেন আলোচিত সেই তন্বী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল শীর্ষ তিন পদে বড় জয় পেয়েছে। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক—তিনটি পদেই জয়ী হয়েছেন তাদের প্রার্থীরা।

একই সঙ্গে আলোচনায় আছেন জুলাই অভ্যুত্থানে আহত সম্মুখ সারির নারী যোদ্ধা সানজিদা আহমেদ তন্বী। আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার এই তরুণী এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১১ হাজার ৭৭৭ ভোটে নির্বাচিত হয়েছেন।

পড়ুন>> ছাত্রশিবির প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী হলেন যারা

প্রকাশিত ফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন শিবিরের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোট হয়। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

বুধবার দুপুরে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডাকসুতে বিপুল ভোটে জিতেছেন আলোচিত সেই তন্বী

আপডেট সময় : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫