ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্রাইস্টচার্চে বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারত

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৯৩৬ বার পড়া হয়েছে

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ডোমার উপজেলার সোনারায় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান তল্লাশি করে প্রায় ৫ কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় অবৈধভাবে পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে মেসার্স পাঁচমিশালি স্টোরকে ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে দোকান মালিককে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।

পড়ুন>> তাহিরপুরে অবৈধ বালু বোঝাই নৌকাসহ আটক ৩

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলিথিন পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ মজুদ ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

অভিযানকালে অন্যান্য দোকান মালিকদেরও নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্যও সহযোগিতা প্রদান করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান

আপডেট সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫