ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

ভূরুঙ্গামারীতে ফিল্মি কায়দায় প্রবাসীর স্ত্রীর হাত-পা বেঁধে ডাকাতির চেষ্টা: এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১০৩৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ফিল্মি কায়দায় প্রবাসীর স্ত্রীর হাত-পা বেঁধে ডাকাতির চেষ্টা: এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের ঢাকাইয়া পাড়ায় প্রবাসীর স্ত্রী পারুল বেগম (৩৫) কে হাত পা বেঁধে রেখে ডাকাতির চেষ্টার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা আয়নাল হকের স্ত্রী পারুল বেগম ওই রাতে বাড়িতে একা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারুলের মেয়ের স্বামী পরদিন বিদেশে যাওয়ার কথা থাকায় বাড়িতে মোটা অংকের টাকা রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এ টাকাই ডাকাতদের মূল লক্ষ্য ছিল।

পড়ুন>> রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান: সরঞ্জাম উদ্ধার

রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পারুল বেগমকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। পরদিন সকালে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, অপরাধীরা চিহ্নিত না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ফিল্মি কায়দায় প্রবাসীর স্ত্রীর হাত-পা বেঁধে ডাকাতির চেষ্টা: এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০২:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫