নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী পলাশ ও ফজলে রাব্বি।

 

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড় সংলগ্ন মহাসড়কে এ অভিযান চালানো হয়।

 

 

 

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ পলাশ মিয়া (৩৫), পিতা- মোঃ শুক্কুর আলী, কাজীপাড়া, সৈয়দপুর এবং মোঃ ফজলে রাব্বী (২০), পিতা- মোঃ আঃ রশিদ, বানিয়া পাড়া, চাপল, সৈয়দপুর।

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় পলাশের দেহ তল্লাশি করে ১০০ পিস এবং ফজলে রাব্বীর কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ১১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পড়ুন>> নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

ঘটনার পর সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-৩১, জিআর-১৮০/২০২৫, তাং-২৮/০৮/২০২৫) রুজু করা হয়েছে।

 

পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান জানান, “মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!