পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক, মাওলানা আবুল কালাম আজাদ।
কর্মশালায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের করণীয় ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে।
জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের প্রত্যেক কর্মীকে সততা, নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।
পাইকগাছা উপজেলা শাখার সকল স্তরের নেতাকর্মী কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নির্বাচনী কার্যক্রমে জামায়াতে ইসলামীর ভূমিকা, জনগণের প্রত্যাশা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পড়ুন>>কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে কাজ করছেন ডিসি: দিন বদলে স্বপ্ন দেখছেন মানুষজন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্র সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শফিকুল ইসলাম, খুলনা জেলা নায়েবে আমীর মাও গোলাম সরোয়ার, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহ সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সভাপতিত্ব করেন মাওলানা সাইদুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন।
এছাড়াও নায়েবে আমীর মাওঃ বুলবুল আহমেদ, সহসেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বাইতুল মাল সম্পাদক মাওঃ আব্দুল খালেক, পৌরা আমীর ডঃ আসাদুল হক, পৌর নায়েবে আমীর সম আব্দুল আল মামুন, সেক্রেটার মিজানুর রহমান এড্যাঃ রুহুল আমিন, তামিম রায়হানসহ পাইগগাছ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























