ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী |: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশকে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশের লক্ষ্য উইন্ডিজ অধিনায়কের বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির বরখাস্ত জাতীয় ক্রিকেট লিগ: মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার২২০ রান পটিয়ায় শিশু অপহরণের ঘটনায় পলাতক বাবা-ছেলে রামুতে গ্রেপ্তার সাফে ২৩ বছরের দীর্ঘ খরা কাটাতে চায় বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ অক্টোবর পরিবার নয়, মানুষের পরিচয় তার চরিত্রে: প্রভা চাকরি হারালেন সাবেক ডিবিপ্রধান হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার সুযোগ

দৌলতপুরে রক্তাক্ত মাদকযুদ্ধে কুপিয়ে খুন: ৯ কোটি টাকার মাদকসহ আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৯:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরে রক্তাক্ত মাদকযুদ্ধে কুপিয়ে খুন: ৯ কোটি টাকার মাদকসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মহন আলী (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন হৃদয় (২৪) নামের আরও এক যুবক।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে। আহত হৃদয় একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পড়ুন>>কুড়িগ্রাম জেলা ‘মাদক প্রতিরোধ কমিটি’ গঠিত

স্থানীয় সূত্র জানায়, ঠোঁটারপাড়া ও জামালপুর এলাকায় কয়েকটি মাদকচক্রের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে মহন, হৃদয় ও জনি নামের তিন যুবক অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন। পথে ঠোঁটারপাড়া মাঠে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে।

গুলির শব্দে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় ধরা পড়েন। পরে তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। টহলরত বিজিবির একটি দল তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলী মারা যান।

এ ঘটনায় রাতভর অভিযান চালায় বিজিবি। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পুরাতন ঠোঁটারপাড়া এলাকা থেকে সোহেল হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ৭৫ বোতল ফেনসিডিল ও ১৭ বোতল এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা। আটক সোহেল ঠোঁটারপাড়া গ্রামের মিল্টনের ছেলে।

পড়ুন>>ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান জানান, আহত হৃদয়ের জবানিতে সোহেলকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, মাদকের আধিপত্য নিয়ে পুরনো বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। নিহতের চাচা কদম আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরে রক্তাক্ত মাদকযুদ্ধে কুপিয়ে খুন: ৯ কোটি টাকার মাদকসহ আটক ১

আপডেট সময় : ০৯:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫