নৌপ্রধান স্বর্ণপদক পেলেন নৌবাহিনীর নবীন কর্মকর্তা কাউনিয়ার মেহরাব হক তনি
- আপডেট সময় : ০৭:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
নৌপ্রধান স্বর্ণপদক পেলেন নৌবাহিনীর নবীন কর্মকর্তা কাউনিয়ার মেহরাব হক তনি
নৌপ্রধান স্বর্ণপদক পেলেন নৌবাহিনীর নবীন কর্মকর্তা কাউনিয়ার মেহরাব হক তনি।
নৌপ্রধান স্বর্ণপদক’ পেলেন নৌবাহিনীর নবীন কর্মকর্তা রংপুরের কাউনিয়ার মেহরাব হক তনি।
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পশ্চিম রাজীব গ্রামের মোঃ মোজাম্মেল হক মিল্লাত এর জৈষ্ঠ্য পুত্র মেহরাব হক তনি।
বাংলাদেশ নেভাল একাডেমি আয়োজিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ বিএন প্রশিক্ষণের জন্য এবং সব বিষয়ে উচ্চ নৈপুণ্যের জন্য নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন মেহরাব হক তনি। বি-ব্যাচ, ২০২২ এর মোট ৪৪ জন নবীন কর্মকর্তার মধ্যে মেহরাব দ্বিতীয় স্থান লাভ করেন।
পড়ুন>> যমুনার বুক থেকে নিখোঁজ উর্মির দেহ মিলল পাটুরিয়ায়
রোববার সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন ও নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেন।
আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) সূত্রে এসব তথ্য জানা যায়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























