ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন বামনডাঙ্গায় জমকালো আয়োজনে রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক  রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, প্রত্যাখ্যান করল কাতার এআই ব্যবহার করে জনগণকে দমানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী স্থগিত হলো সিএনজি স্টেশনগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট জাসদ কার্যালয়ে বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক

ভূরুঙ্গামারীতে ২৪৫০ জন কৃষক পাবে বিনামূল্যে ধানবীজ ও সার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ২৪৫০ জন কৃষক পাবে বিনামূল্যে ধানবীজ ও সার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ২৪৫০ জন কৃষক পাবে বিনামূল্যে ধানবীজ ও সার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী জাতের ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌস।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমন মৌসুমে উফশী জাতের ধান চাষে আগ্রহী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলার ১০টি ইউনিয়নের ২,৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

জেনে নিন>>আমন ধানের উত্তম বীজতলা তৈরীর কৌশল

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা তাদের কৃষিকাজে নতুন উদ্দীপনা ও সাহস যোগাবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি কৃষক এতে অন্তর্ভুক্ত হবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সরওয়ার তৌহিদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ২৪৫০ জন কৃষক পাবে বিনামূল্যে ধানবীজ ও সার

আপডেট সময় : ০২:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫