কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

 

 

 

কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

 

 

কুড়িগ্রামে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা উদ্যোগে ৬ হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। জেলার তিনটি উপজেলায় প্রায় ৬ হাজার দুঃস্থদের মাঝে ৭৮ টি কোরবানির গরু মাংস বিতরণ করে সংগঠনটি।জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় দু’শো স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমে মাংস বিতরণ করেন বলে জানান সংগঠন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

 

শনিবার ৭ জুন থেকে দুই দিন ব্যাপী কোরবানির মাংস বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল্লাহ,মোঃ মাসুদ হোসেন,নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড.আতিক মোজাহিদ, ফারুক আহমেদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অনান্যরা।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন

 

কোরবানির মাংস পেয়ে হাতিয়া ইউনিয়নের মোছাঃ সুফিয়া বেগম জানান, কত দিন গরুর গোশত খাই না জানি না,গরুর গোশতের স্বাদ ভুলে গেছি।আজ গরুর গোশত পেয়ে খুব খুশি হইছি। পরিবারের সবাইকে নিয়ে শান্তি করি খাবো।

 

 

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন বলেন, আমরা গতকাল আজ দুদিনে কুড়িগ্রাম জেলা তিনটি উপজেলায় (কুড়িগ্রাম সদর, চিলমারী ও উলিপুর) এ ৭৮ টি গরু কোরবানি করেছি।

 

 

যে সমস্ত মানুষজনের মাংস কেনার সামর্থ নেই এমন ৬ হাজার পরিবারের মুখে হাসি ফোটাতে মাংস বিতরণ করা হলো। আমাদের কাজে সহযোগিতা করায় স্বেচ্ছাসেবকসহ তিন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

 

 

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’কে ধন্যবাদ জানাই।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!