ডোমারে “সবার পাঠশালা”র আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- আপডেট সময় : ১০:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
ডোমারে “সবার পাঠশালা”র আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন “সবার পাঠশালার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ই জুন সকালে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন “সবার পাঠশালা”র আহ্বায়ক আহমেদ শিহাবের সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) নিয়াজ মেহেদী।
মৌমিতা অধিকারী ও বর্ষা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার যুগ্ম আহ্বায়ক মাহির মোহাম্মদ মিলন, ডোমার ক্যাডেট কেয়ার হোম” র পরিচালক হোম প্রকাশ বর্মন, ডিএসপি শফিকুল ইসলাম, সবার পাঠশালার প্রতিষ্ঠাতা সমন্বয়ক মইন সরকার বাপ্পি, বোরহান ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোপাল রায় সহ সংগঠনের সদস্য এবং স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পড়ুন>>কুড়িগ্রামে ৭৮টি কোরবানির গরু নিয়ে দুঃস্থদের পাশে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা
এবিষয়ে আয়োজক কমিটির নের্তৃবৃন্দরা জানান, পরিবেশ রক্ষায় গণসচেতনতা বাড়াতে ও ‘সবুজের জন্যে একসাথে’ শ্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সবার পাঠশালার প্রতিষ্ঠাতা সমন্বয়ক মইন সরকার বাপ্পি বলেন, “পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখতেই আমাদের এই উদ্যোগ। আজকের কর্মসূচির অংশ হিসেবে প্রায় এক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। আমরা চাই, প্রতিটি মানুষ যেন অন্তত একটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার কাজে অবদান রাখে।”
স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালার আহ্বায়ক এবং অনুষ্ঠানের সভাপতি আহমেদ শিহাব বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু আজকের জন্য নয়, পুরো জুন মাসজুড়ে আমাদের এই কর্মসূচী চলমান থাকবে। আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাঠ ও খোলা জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























