হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৩ পরিবহন কর্তৃপক্ষকে ভ্রাম্যমান আদালতের দন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৩ পরিবহন কর্তৃপক্ষকে ভ্রাম্যমান আদালতের দন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৩ পরিবহন কর্তৃপক্ষকে ভ্রাম্যমান আদালতের দন্ড

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৩ পরিবহন কর্তৃপক্ষকে ভ্রাম্যমান আদালতের দন্ড

 

হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় কুড়িগ্রামে ৩ পরিবহন কর্তৃপক্ষকে ভ্রাম্যমান আদালতের দন্ড

 

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩ পরিবহন কর্তৃপক্ষকে দন্ড প্রদান পূর্বক জরিমানা আদায় করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন কুড়িগ্রাম রংপুর মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

পড়ুন>> ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে ঝিনাইগাতীতে মানববন্ধন

এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) ধারা ভঙ্গের অপরাধে ২ টি বাস ও ১ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং একই সময় ৫ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

 

 

 

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ ভ্রাম্যমান আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন।

 

 

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনার পাশাপাশি জনস্বার্থে এ ধরণের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!