মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান

 

 

মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান

 

মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। এর মাধ্যমে নাগরিকেরা নিজ রাষ্ট্র ও সমাজের অর্থনৈতিক উন্নয়নের তথ্য জানার পাশাপাশি শাসকগোষ্ঠী ও অন্যান্য পক্ষগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তথ্য জানতে পারেন। আজ বুধবার সকালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নওগাঁয় আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

 

 

দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, বিটনিক ও অ্যাকশন এইডের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এই সেমিনারের আয়োজন করেন।

 

 

 

নওগাঁ সদর উপজেলা মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে মুক্ত দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

পড়ুন>> দৌলতপুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের মাছ মরে সাফ

 

বিডিওর নির্বাহী পরিচালক আকতার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, জেষ্ঠ‍্য সাংবাদিক আনোয়ার হোসেন, কায়েস উদ্দিন, নবির উদ্দিন,নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেক,  জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

 

 

 

সাংবাদিক আনোয়ার হোসেন বলেন, ‘নতুন বন্দোবস্তের কথা বলা হলেও বস্তুত ৫ আগস্টের পর গণমাধ্যম ও সাংবদিকদের স্বাধীনতার ক্ষেত্রে বড় ধরণের কোনো পরিবর্তন হয়নি। শুধু গণমাধ্যম নয়, কোনো ক্ষেত্রেই পরিবর্তন দেখা যাচ্ছে না। পরিবর্তন বলতে শুধু শেখ হাসিনার পতন হয়েছে। এছাড়া আর কোনো পরিবর্তন হয়নি।’

পড়ুন>> ভারতের পুশইন করা কুড়িগ্রামের সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ আটক ৪৪

 

কায়েস উদ্দিন বলেন, ‘মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের অপরিহার্য উপাদান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আগে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সাংবাদিকদের মধ্যে কোনো ঐক্য নেই। পাশাপাশি রাষ্ট্র, রাজনৈতিক দলসহ অন্যান্য দলকেও নিশ্চিত করতে হবে তারা প্রকৃতপক্ষে মুক্ত গণমাধ্যম চায় কিনা। সব পক্ষ না চাইলে মুক্ত গণমাধ্যমের আকাঙ্খা কোনো দিনই পূর্ণ হবে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!