ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড

প্রথমদিনে রাণীশংকৈলে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত-৮২ 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৪:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈল বালিকা উচ্চ বিদ‍্যালয় এসএসসি, পরীক্ষা কেন্দ্র

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমদিনে রাণীশংকৈলে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত-৮২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এসএসসি ও
সমমান দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ৭ টি কেন্দ্রে প্রথম দিনে মোট ৩১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৮২ জন। এরমধ্যে এসএসসিতে ৪৩ জন, দাখিলে ৩১ জন এবং ভকেশনালে ৮ জন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দেশব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার প্রথম দিনে এসএসসি’র বাংলা প্রথম, দাখিল’র কোরআন মজিদ ও ভকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিটি কেন্দ্রের কেন্দ্র সচিব কর্তৃক জানা গেছে, পরীক্ষার প্রথম দিনে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৮১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৭ জন,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৮৫ জনের মধ্যে অনুপস্থিত ৯, নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬১৭ জনের মধ্যে ৭ জন, কুশুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৩৭ জনের মধ্যে ১০ জন আবাদ তাকিয়া কামিল মাদ্রাসায় ৩৬২ জনের মধ্যে ৩১ জন, রাণীশংকৈল বিএম কলেজে ১৬৮ জনের মধ্যে ৪ ও নেকমরদ কারিগরি কলেজ কেন্দ্রে ১২১ জনের মধ্যে ৪ জনসহ ৭ টি কেন্দ্রে মোট ৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন>>নওগাঁয় মন্দিরে অগ্নিসংযোগ: ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযােগ

তিনি জানান, সকল পরীক্ষা সুষ্ঠু রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম দিনে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো জানান এ উপজেলায় ৫৪ টি উচ্চ বিদ্যালয়,২০টি দাখিল মাদ্রাসা ও ৫ টি কারিগরি  ভকেশনাল কলেজসহ মোট ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭ টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান, পরীক্ষা ভালোভাবে অনুষ্ঠিত হওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কড়া নিরাপত্তা ও নজরদারির ভিত্তিতে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথমদিনে রাণীশংকৈলে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত-৮২ 

আপডেট সময় : ০৪:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫