সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ১০:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী একালায় ডোবার পানিতে ডুবে নোমান আলী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার লাহিড়ি বাজার সংলগ্ন ছোট সিংগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নোমান আলী ওই গ্রামের নজিবউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন শিশুটির পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। এসময় বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। সবার অগোচরে বাড়ির পাশে ডোবার কাছে গেলে পানিতে পড়ে যায় নোমান। কিছুক্ষণ পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির উঠানের পাশে থাকা ডোবায় শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে তার মরদেহে উদ্ধার করেন।
পড়ুন>>সালিশে ডেকে সাবেক কাউন্সিলরকে পিটিয়ে গুরুতর আহত: গ্রেফতার এক
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :
























