ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক

হারাগাছে শহীদ লাবলু মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নিলেন এনসিপি সদস্য সচিব

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৮:০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

হারাগাছে শহীদ লাবলু মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নিলেন এনসিপি সদস্য সচিব

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হারাগাছে শহীদ লাবলু মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নিলেন এনসিপি সদস্য সচিব

হারাগাছে শহীদ লাবলু মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নিলেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী লাবলু মিয়ার পরিবারের খোঁজ খবর নিতে তার বাড়িতে গেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব আখতার হোসেন। ঈদের পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তিনি কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভার মায়াবাজার এলাকায় সরকারী ওয়াপদা বাঁধের উপর নির্মিত টিনের ছাপড়া বাড়িতে শহীদ লাবলু মিয়ার পরিবারের খোঁজ খবর নিতে যান তিনি।

এ সময় লাবলু মিয়ার স্ত্রী নুর নাহার, মাতা লাইলী বেগম, কন্যা লাইজু খাতুন, লিজা খাতুন ও পুত্র নুর হাবিব উপস্থিত ছিলেন। আখতার হোসেন তাদের সাথে কিছু সময় কাটান এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। ছেলে মেয়েদের শিক্ষার বিষয়ে জানতে চান। এসময় শহীদ লাবলু স্ত্রী নুর নাহার ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, একটি কর্ম ও সরকারি ভাবে পাকা বাড়ি করে দেওয়ার দাবী জানান।

আখতার হোসেন তাদের কাছে সব কিছু শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। পরে পরিবারের সদস্যদের ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলার যুগ্ন আহবায়ক রুবায়েত কবীর, এনসিপি জেলা সংগঠক রেজয়ান আহমেদ, এম আই সুমন আহমেদ, তৌফিক আহমেদ, এনসিপি কাউনিয়া উপজেলা সংগঠক নাজমুল হক, রমজান আলী, মোসলেম উদ্দিন, সজীব, রাজু আহমেদ ও জুয়েল সরকার উপস্থিত ছিলেন।

লাবলু মিয়া ৫ আগষ্ট ঢাকার উত্তরা আজিমপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনঃযোগ দিয়ে মিছিল করে যাওয়ার সময় তিনি পুলিশের গুলিতে নিহত হয়।
পরে আখতার হোসেনকে সাথে নিয়ে নেতা কর্মীরা মোটরসাইকেল বহর যোগে হারাগাছ পৌর সভা,দেওয়ান বাজার, বকুল তলা, মেনাজ বাজার, মায়াবাজার, হকবাজার, সারাই বাজার, সুমন বাজার, বিজলের ঘুন্টি, মীরবাগ বাজার এলাকায় গণসংযোগ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হারাগাছে শহীদ লাবলু মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নিলেন এনসিপি সদস্য সচিব

আপডেট সময় : ০৮:০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫